রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট মহানগর বিএনপির ভাষা দিবস ও সদস্য নবায়ন কর্মসূচি ঘোষনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দলের প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে সকাল ৯টায় সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

পরদিন শনিবার (২২ ফেব্রুয়ারি) মুসলিম সাহিত্য সংসদের হল রুমে দুপুর ১২টায় দলের প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হবে।

সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

কর্মসূচি গুলোতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, থানা কমিটির আহবায়ক-সদস্য সচিব, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যে সকল ওয়ার্ডে আহবায়ক কমিটি রয়েছে আহবায়কবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!