রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট বিভাগে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এ ঘোষণার আগে থেকেই সিলেটসহ সারা দেশে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা।

এরই অংশ হিসেবে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস সিলেট বিভাগের ১৯টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ।

প্রার্থীরা হলেন-সিলেট-১ : সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

সিলেট-২ : কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সিলেট-৩ : সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।

সিলেট-৪ : কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।

সিলেট-৫ : সিলেট শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান।

সিলেট-৬ : যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

সুনামগঞ্জ-১ : সিলেট জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী।

সুনামগঞ্জ-২ : সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি সাখাওত হোসেন মোহন।

সুনামগঞ্জ-৩ : লন্ডন শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মুশতাক আহমদ।

সুনামগঞ্জ-৪ : যুক্তরাজ্য লুটন শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম।

সুনামগঞ্জ-৫ : লন্ডন শাখার সহসভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।

মৌলভীবাজার-১ : কাতার শাখার সহসভাপতি মাওলানা লুকমান আহমদ।

মৌলভীবাজার-২ : অধ্যক্ষ সাইফুর রহমান খোকন।

মৌলভীবাজার-৩ : মাওলানা আহমদ বিলাল।

মৌলভীবাজার-৪ : মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।

হবিগঞ্জ-১ : হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি।

হবিগঞ্জ-২ : দলের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ।

হবিগঞ্জ-৩ : হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী।

হবিগঞ্জ-৪ : দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!