শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

সিলেট বালুচরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জুম্মার দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাজহারুল ইসলাম রানা (১৫) নামে এক কিশোর। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অপর আরোহি নিহতের বন্ধু মো. লিজান (১৪)।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টায় বালুচর সড়কের মাদানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাজহারুল ইসলাম নগরের উপশহর সি-ব্লকের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। গুরুতর আহত অপর আরোহি মো. লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, নগরের বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ফুটপাতে ওঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে মাজহারুল ইসলাম রানা মারা যান। গুরুতর আহত মো. লিজানকে একটি সিএনজি অটোরিকশা যোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।  নিহত রানার বাবা মোহাম্মদ রাজু মিয়া বলেন, আমার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর খবর পেয়ে হাসপাতালে এসেছি। 

এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  তিনি বলেন, দুই কিশোর আরোহি ছিল মোটরসাইকেলে। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় রানা নামে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!