বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট নগরীরতে মধ্য রাতে প্রতিবাদ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল:- সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সিলেট যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ একটি প্রতিবাদ মিছিল বের করে। শনিবার রাত ১২টার দিকে এ মিছিল বের হয়।

জানা যায়, “বাংলাদেশ টাইমস” ঢাকার একটি অনলাইন পত্রিকায় উমেদুর রহমান উমেদকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদে উমেদের বিরুদ্ধে নানা মিথ্যাচারের আশ্রয় নেয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন নেতা।

এদিকে সংবাদের খবর জানাজানি হলে তাৎক্ষনিকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল বের করেন।
মিছিলে নেতৃবৃন্দ ঐ পত্রিকাকে দালাল আখ্যায়িত করে বিভিন্ন শ্লোগান দেন। এ ব্যাপারে উমেদ জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, বিগত ফ্যাসিষ্ট আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালিন আমার উপর কি নির্যাতন হয়েছে তা সিলেটবাসী দেখেছেন। মিথ্যা মামলায় কয়েকবার জেল খেটেছি।

উমেদ জানান, একটি চক্র আমার উপর মিথ্যা অভিযোগ তুলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি “বাংলাদেশ টাইমস” এর সম্পাদকের প্রতি আহবান জানিয়েে বলেন, আপনারা যাচাই বাচাই না করে সংবাদ প্রকাশ করে সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখার চেষ্টা করছেন।

তিনি পত্রিকার সম্পাদকের প্রতি অনুরোধ জানিয় বলেন, আপনারা সংবাদ প্রকাশে আরো যত্নশীল হউন। তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করুন। অযথা মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!