শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে চাঁ দা বা জি র ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার সিলেট নগরীতে ফের ছিনতাইয়ের চেষ্টা, আতঙ্কিত নগরবাসী রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার

সিলেট নগরীতে ফের ছিনতাইয়ের চেষ্টা, আতঙ্কিত নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে ফের ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫মার্চ) সকালে সাগরদিঘীরপাড়ের ৩ নং রোডে ঘটনাটি ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়- মোটরসাইকেলে আসা দুইজন ছিনতাইকারী একজন মহিলাকে রাস্তায় আটকায়।

এসময় ছিনতাইকারী দেশীয় অস্ত্র দেখিয়ে মোবাইল, ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে শেষমেষ ছিনতাইকারী ঐ মহিলার ঘড়ি নিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

শুক্রবার রাত ৩ টার দিকে সিসিটিভি ফুটেজটি সিলেট কোতয়ালী মডেল থানায় দেয়া হয়েছে। তিনি আরো জানান, সকালে ভুক্তভোগীর সাথে আলাপ করা হবে। সিসিটিভি ফুটেজটি পুলিশের আইপি ক্যামেরাদ্বারা যাচাই করে দেখা হবে কারা ঘটিয়েছে এ ঘটনা। দিনদুপুরে এমন ঘটনা প্রশ্নবিদ্ধ কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে নগরীতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি বরা হবে।

তবে এই ঘটনার স্বীকার ভুক্তভোগীর কাছ থেকে এখনও কোন অভিযোগ পায়নি পুলিশ। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি সিলেট নগরীর হাউজিং এষ্টেট এলাকায় দিনদুপুরে একজন মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়।  সে ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে না পারা এবং নগরীতে ফের ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে আতঙ্কিত নগরবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!