রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট থেকে নির্বাচন করবেন হুমায়ুন কবির : মির্জা ফখরুল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

জল্পনা কল্পনার অবসান হলো, নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান বিএনপির এই নেতার নির্বাচনের খবরে খুশির বন্যা ছডিয়েছে তার নিজ এলাকা সিলেট- আসনের বিশ্বনাথ-ওসমানী নগরে।

এই সাথে সিলেটজুড়েও নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তার নির্বাচনের তথ্য প্রকাশ্যে জানালেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে এ তথ্য জানান বর্ষিয়ান এই নেতা।

বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন। প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে টেকওভার করা হচ্ছে তাও তিনি জানেন। এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও জানেন তিনি। বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে দেখা গেছে এক ভিডিওচিত্রে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!