বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গত ১৯ অক্টোবর সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ও তার সহযোগীর  উপর হামলা চালায় দূর্বৃত্তরা।

সেই হামলায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

এক প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ  বলেন, কিছু কুচক্রী মহল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, মহানগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাবিল আহমেদ ওসামা, জেলা ছাত্রদল নেতা আদনান হোসেন জয়সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল স্বাক্ষরিত পাঠানো প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ এসব অপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ হলেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্রদল কোনভাবেই এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পৌঁছেছে।

আমরা প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি যারাই এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক এবং তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক।

প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!