সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের দুই পিপির রুমে তালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট আদালতের দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) রুমে তালা দিয়েছেন আইনজীবীরা। রবিবার সকালে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের নেতারা এ দুই পিপিকে পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দাবি করে তাদের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।

দুই পিপি হলেন- জেলা ও দায়রা জজ আদালতের এটিএম ফয়েজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মুজিবুর রহমান।

এ সময় আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের অনেক এজেন্ডা বাস্তবায়ন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিয়োগ পাওয়া এটিএম ফয়েজ। বিএনপি নেতাকর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন।

হামলা-মামলার শিকার হয়েছেন, তখন এটিএম ফয়েজ যুক্তরাষ্ট্রে অবস্থান করে আয়েসী জীবন কাটিয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। ক্ষমতার স্বাদ নিতে বিএনপি ক্ষমতায় থাকাকালে তারা দলবদল করেছেন।

আইনজীবীরা আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এটিএম ফয়েজকে জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্যরা কোনভাবেই মেনে নিতে পারছেন না।

বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

দুই পিপিকে দায়িত্ব থেকে বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর  সিলেটের সকল কোর্টে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) অপসারণ চেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আন্দোলন করে আসছেন

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!