বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক  বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বুধবার সিলেট জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এই প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ফলে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

৬টি আসনের প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে জামায়াতের মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (আপেল), গণ অধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা) এবং বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস (কাঁচি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি) ও জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।

সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) ও গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) প্রতীক পেয়েছেন।

সিলেট-৫ আসনে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি) ও বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল) ও জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীক পেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!