মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

সিলেটে সেপ্টেম্বরে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ২০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সেপ্টেম্বর মাসে সিলেট  বিভাগে ২৪টি সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।

সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৫ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬ জন, বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কায় ২ জন, এসময় ৮ জন চালক নিহত হয়েছেন। এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!