প্রথম সকাল ডেস্ক:- সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।
আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বৈষম্যরিবোধীদের দাবি, এমসি কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবির হামলা করেছে।
আজ রাত ৮টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্যবিরোধীরা। কর্মসূচিতে অংশগ্রহণের সবাইকে আহ্বান করা হয়েছে।
উল্ল্যেখ্য ফেসবুকে একটি পোষ্টকে কেন্দ্র করে হামলার শিকার হন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সুত্র:- কালের কন্ঠ