বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে ভিসা প্রতারক মামুন গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার অভিযানে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা দিকে এসআই (নিঃ) মো. আতিক উজ জামান জুনেল-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকা থেকে প্রতারক মো. মামুন আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়।

তিনি মৃত মো. মাহমুদ আলীর পুত্র। তার স্থায়ী ঠিকানা পীরেরচক (পীরের বাজার), থানা- শাহপরান (রাঃ), জেলা- সিলেট। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মো. মামুন আহমদ বিদেশে Work Permit ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে SMART EDUCATION & IMMIGRATION নামক ট্রাভেলস এজেন্সির মাধ্যমে এক ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩২ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং- ৪২, তারিখ- ১৯/১০/২০২৫ খ্রিঃ, ধারা- ৪২০/৪০৬/৫০৬(২), পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করে আত্মগোপনে চলে যায়। প্রতারণার কাজে তার স্ত্রীও জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক প্রতারণা সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!