মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে ভারতীয় ৩০ কেজি কিসমিসসহ আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে ভারতীয় কিসমিসের চালানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০টি প্যাকেটে ৩০ কেজি কিসমিস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। সোমবার (১৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দর এলাকার বড়শলা বাইপাস পয়েন্ট সংলগ্ন সড়ক থেকে মনির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আটক মনির হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার কাদিপুর গ্রামের ইউনুছ মাতবরের ছেলে।

আটক মনির হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!