শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরাণ এলাকায় সংঘটিত ফাহিম হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।  গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আনহার রাজা চৌধুরী রনি ওরফে ‘কুত্তা রনি’ (৩৩)।

র‌্যাব সূত্র জানায়, বুধবার (৫ মার্চ) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা-এর চারখাই বাজার এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, নিহত মো. ফাহিম সিলেটের শাহপরাণ থানাধীন ছড়াপাড়া এলাকার বাসিন্দা হারুন রশিদের ছেলে।

পূর্ব শত্রুতার জেরে ২০২৫ সালের ১০ নভেম্বর বিকেল প্রায় ৫টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়। হামলায় ফাহিম গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ঢাকায় নেওয়ার পথে ১১ নভেম্বর দিবাগত রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাহপরাণ থানা-এ হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৯ জানায়, ওই মামলার পলাতক আসামি হিসেবে রনিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলার আরও তিনজন আসামিকেগ্রেফতার করেছিল র‌্যাব।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!