বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে প্যারোলে মুক্তি পেয়ে মেয়ের জানাজায় বাবা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ  উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে ষষ্ঠ শ্রেণীতে পড়া মেয়ে বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের তোয়াব আলীর দুই মেয়ে বাড়িতে বসে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুায় ছোট মেয়ে বিষপান করেন।  অচেতন অবস্থায় স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়।

এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, নিহতের বাবা তোয়াব আলী মাদক মামলায় কারাগারে আছেন। তোয়াব আলী কোম্পানীগঞ্জ উপজেলার মৃত শরীয়ত আলীর ছেলে। সন্তানের মৃত্যুর পর তাকে শেষ বারের মতো দেখতে এবং জানাযায় অংশ নেয়ার অনুমতির জন্য আদালতে আবেদন জানান তার স্ত্রী। 

পরে আদালতের অনুমতির প্রেক্ষিতে তোয়াব আলীকে প্যারোলে মুক্তি দেয়া হয়। শুক্রবার বিকেলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পুলিশ তোয়াব আলীকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তার বাড়িতে নিয়ে আসে। বাদ আসর জানাজায় তিনি অংশ নেন। এ সময় সিলেট জেলা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন এবং স্থানীয়রাও সার্বিকভাবে সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!