মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে জ্বালানি তেল বিপণন খাতে চলমান সংকট নিরসন ও পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অর্ধদিবস প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে শুরু হওয়া এ ঘর্মঘট দুপুর ২টা পর্যন্ত চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সোমবার বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় অবস্থিত উত্তরা পেট্রোলিয়াম নামক একটি পাম্পে জ্বালানি তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের ম্যানেজারের ওপর হামলা চালায়।

এ সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান জানান, বিপিসি’র ত্রুটিপূর্ণ জ্বালানি তেল বিপণন নীতি সংশোধন এবং সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবিতে এ অর্ধদিবস প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!