সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে ফোন দিলেন সিলেট সিটি কর্পোরেশনের পলাতক মেয়র যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামীলীগের বর্তমান মুখপাত্র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে সিলেটে চেম্বার নেতৃবৃন্দের সাথে মিটিং চলছিলে এমন সময় মাগরিবের নামাজের বিরতি হওয়ায় এমদাদ হোসেন চৌধুরী তার ব্যক্তিগত সেলফোনটি টেবিলে রেখে নামাজে চলে যান।
কিছুক্ষন পরই এমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে রিং বেজে উঠে ডিসপ্লেতে স্পষ্ঠ করে লেখা উঠে আনোয়ারুজ্জামান ইউকে! মিটিং এ থাকা অন্যরা দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করেন।
অনেকেই বলছে এই ধরনের আঁতাতের রাজনীতি চলতে থাকলে সিলেট বিএনপি ধ্বংস হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, পতিত স্বৈরাচার হাসিনার মুখপাত্র আনোয়ার, তার সাথে যদি বিএনপি নেতা ইমদাদের নিয়মিত কথা তাহলে এটা আমাদের জন্য লজ্জার, আনোয়ার অসংখ্য মামলার আসামি তার শাস্তি নিশ্চিত না করে তার সাথে আঁতাত করা ফোনে কথা বলে এটা দলের জন্য আত্মঘাতী।
এই নিয়ে ইমদাদ হোসেন চৌধুরীর বিষয়টির প্রতিবাদ জানিয়ে, তিনি বলেন যে কারোও মোবাইলে বিদেশ থেকে ফোন আসতেই পারে, এছাড়া আমি কারোও ফোন রিসিভ করিনি, আনোয়ারুজ্জামান একজন স্বৈরাচার অসংখ্য মামলার আসামি, আমি তার ফোন কখনো রিসিভ করিনা, কিন্তু যারা এটি ছবি তুলে সংবাদ মাধ্যমে পাঠিয়েছে, তারা দলকে বিতর্কিত করেছে।
আনোয়ারের নাম্বার আমার মোবাইলে অনেক আগে থেকে সেভ ছিলো তাই হয়তো রিং হওয়ার সাথে সাথে নাম ভেসে উঠেছে, আমি মনে করি আমার ব্যক্তিগত মোবাইলের ছবি ধারণ করা এবং সংবাদ মাধ্যমে পাঠানো অপরাধের শামিল। এছাড়া বিষয়টি নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সুত্র:- সিলেটের সময়