বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস, মদ ও পশুসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৮ ও ১৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের অভিযানে মালিকবিহীন ভারতীয় কসমেটিকস, চিনি, গরু-মহিষ, চা-পাতা ও মদ আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪৮ লক্ষ ৪২ হাজার ৭শত ৫০ টাকা।
এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!