শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সিলেটের শিববাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোগগলাবাজার থানাধীন কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মোগলাবাজার থানাধীন শিববাড়ি কৃষ্ণানপুর  গ্রামের রঞ্জিত পালের স্ত্রী।

পুলিশ জানায়, রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠায়।  মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রুমা পাল নামের এক গৃহবধূ আত্মত্যা করেছেন বলে পুলিশ খবর পেয়ে ওসমানী হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সাথে পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!