মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) জানায়, তারা প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ মোট ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৩৭টি এয়ারগান উদ্ধার করেছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১৫ ফেব্রুয়ারি ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি সিলেট এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে রাত ১টা ২০ মিনিটের দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আতাগ্রাম পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটরগুলো জিডি মূলে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!