বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটের কানাইঘাটে বিপুল পরিমাণ বি স্ফো র ক চালান উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সিলেটে আবারও উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতের দিকে র‌্যাব কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।

অভিযানকালে কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী কানাইঘাট থানায় সাধারণ ডায়রির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তথ্যটি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!