সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের তালিকা প্রকাশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। 

রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে।

প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাই এর নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর/কারিগরি শিক্ষা অধিদপ্তরে), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথিতে (প্রযোজ্যক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই-মেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি-নথিতে, সভাপতি (ব্যবস্থপনা কমিটি/গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ই-মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ই-মেইলে) পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ই-মেইলে পাওয়া না যায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে (জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে ডাউনলোড করে) সংগ্রহ করা যেতে পারে।

এছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে প্রতিবেদন পাওয়ার জন্য আবেদন করে ওই আবেদনের কপি directordia@dia.gov.bd ই-মেইলে পাঠাতে হবে।

ই-মেইলে ওই আবেদন পাওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এ অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে আবার প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে টেলিফোনে (০২৪১০৫৩৩৪৭) যোগাযোগ করা যেতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!