রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সাবের হোসেনের জামিন নিয়ে রিজভীর প্রশ্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাবের হোসেন চৌধুরীর আবাসিক বাসভবন ছিলো খিলগাঁও এর সবুজমতি ভবনে। ছাত্র-জনতার আন্দোলনে খিলগাঁওয়ের সবুজবাগ এলাকায় গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। এমন প্রেক্ষাপট থাকা সত্ত্বেও সাবের হোসেনকে জামিন দেয়ায় বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর খিলগাঁও এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এমন প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, এই সাবের হোসেন চৌধুরী বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বহু ছাত্রনেতা ও বিএনপি নেতাদের গুম খুন করেছেন। তাহলে ড. আসিফ নজরুল আইন উপদেষ্টা থাকা অবস্থায় তিনি কীভাবে জামিন পেলেন?

তিনি আরও বলেন, গুম-খুন ও ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতার জামিন দেশের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। এছাড়া দেশের মানুষকে হত্যা করে দিল্লীতে গিয়ে খুনিরা শপিং করে বেড়াচ্ছে। তাদেরকে দেশের বাইরে কারা যেতে দিলো তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী আহমেদ।

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গত মঙ্গলবার পৃথক ছয়টি মামলায় জামিন পান।এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে সন্ধ্যার দিকে জামিনে কারামুক্ত হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!