শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন সাকিব দুদকের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের আশঙ্কা, এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন।

এমন আশঙ্কার কারণ জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পর বোঝা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল দুদক।এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে সংস্থাটি।

বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেওয়ার কথা জানায় দুদক।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!