শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের বার্মিংহাম নিবাসী বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের মাস্টার বাড়ির এই প্রজন্মের কৃতিসন্তান,এটিএন বাংলা ইউকের বিশিষ্ট সাংবাদিক ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক সমাজসেবক কাওসারুল ইসলাম সুমন এর মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

কাওসারুল ইসলাম সুমন এর আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতা মহলের ও কমিউনিটির অপূরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমার মায়ার ভাই সুমন ছিলেন একজন স্পষ্টবাদী ও দায়িত্বশীল সংবাদকর্মী। প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নানা সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন করতেন।

তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি ছিলেন আপনজন। ছিলেন একজন দক্ষ কমিউনিটি সংগঠকও। একজন মানবিক হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।একজন দক্ষ সাংবাদিকের চেয়েও তিনি ছিলেন একজন অসাধারণ হৃদয়ের মানুষ।

উল্লেখ্য যে, ৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদে যুক্তরাজ্য ও সিলেটের গণমাধ্যম অঙ্গনে যেনো গভীর শোকের ছায়া নেমেছে।

গত  ৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে হাজার হাজার লোকের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!