শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সরাসরি খুলনা টাইগার্সে যোগ দিলেন মিরাজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তবে আর আগে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে দলগুলো। এবার সরাসরি চুক্তিতে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলো নিয়েছে খুলনা টাইগার্স।

মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।৷ নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে মিরাজকে গেম-চেঞ্জার আখ্যা দিয়ে তারা জানিয়েছে, ‘সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে।

খুলনা টাইগার্স গর্বের সাথে বৈচিত্র্যময় মিরাজকে স্বাগত জানাচ্ছে। বিপিএলের নতুন মৌসুমে গেম-চেঞ্জার দলে যোগ দিচ্ছে। ডেরায় স্বাগত, মেহেদী!’

গেল বারের দল থেকে দুই জন ক্রিকেটারকে রিটেইন করেছে খুলনা। স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে রেখে দিয়েছে দলটি। তবে গত আসরে অধিনায়কত্ব করা এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।

বিপিএলের গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ছিলেন সহ-অধিনায়ক, জিতেছেন শিরোপাও। এবার খুলনার হয়ে খেলবেন তিনি।

এর আগে ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন মিরাজ। সেবার ফাইনালে খেলেছিল বিপিএলে এখনো শিরোপার দেখা না পাওয়া দলটি।

ওয়ানডে ও টেস্টে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টি তেমন উজ্জ্বল নন মিরাজ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি৷ তাতে ব্যাট হাতে ১৬.৬১ গড়ে ২৯৯ রান এবং বল হাতে ৩৭.৯২ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!