বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার চলমান সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে দেশের ৩ বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সরকারি সফরে আমেরিকা থেকে কানাডায় গেছেন সেনাপ্রধান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সরকারি সফরে আমেরিকা থেকে কানাডায় গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৩ অক্টোবর) সেনাপ্রধানের সফর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ওই সময় আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!