মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সকালে ঝটিকা মিছিল, রাতে দুজন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- ১৮ নভেম্বর সোমবার সকাল ৭ ঘটিকার সময় সিলেট নগরী ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে রাতে গ্রেফতার করেছে র্যাব।

সোমবার (১৮ নভেম্বর)  রাত পৌনে ১১ টার দিকে নগরীর মধুশহীদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯’র অভিযানে তারা আটক হন। র্যাব-৯’র এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

র্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরীতে বের হওয়া ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অংগসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঝটিকা মিছিলের প্রধান আহবায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার সকারে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- স্লোগান দিয়ে পূর্ব-দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন। ব্যানারে লেখা স্লোগানে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের শাস্তি দাবি করেন।

মিছিলের খবর পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এ সময় তারা স্লোগান দেয়- ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!