রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সংসদের মেয়াদ কমানোর প্রস্তাব গণঅধিকার পরিষদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:-  অন্তর্বর্তী সরকারকে সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করার পরামর্শ দিয়েছে গণঅধিকার পরিষদ। পাশাপাশি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের দাবিও জানিয়েছে দলটি। শনিবার (৫ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পেছনে ইন্দনদাতাদের খুঁজে বের করতেও পরামর্শ দিয়েছি। এ সময় রাষ্ট্র সংস্কারে মোট ১২ দফা প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা ও চিকিৎসা কমিশন গঠন এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে। এ সময় গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফেরত আনারও দাবি জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!