বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

শ্রীলঙ্কার কাছে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য তারা নৌ ও বিমান বাহিনীকে পাঠিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, ভোরের দিকে ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা। জাহাজে ১৮০ জন মানুষ ছিলেন।

হেরাথ জানান, জাহাজটির আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানা যায়নি। একজন বিরোধী দলীয় সংসদ সদস্য জানতে চেয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অংশ হিসেবে জাহাজটিতে হামলা করা হয়েছে কিনা।

তবে সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইআরআইএস দেনার অন্য নাবিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে গেছে। মন্ত্রণালয়টির এক কর্মকর্তা বলেন, আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি, কিন্তু বাকি ক্রুদের ক্ষেত্রে কী ঘটেছে আমরা এখনও জানিনা। হেরাথ জানিয়েছেন, উদ্ধার অভিযানের জন্য শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি আকাশযান মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!