শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতলো ঢাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ১২ রান। প্রথম ৫ বলে ৭ রান সংগ্রহ করে ঢাকা। তাই জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৫ রানের। সিলেটের তোফায়েল আহমেদের করা বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে ৬ উইকেটের জয় এনে দেন শুভাগত হোম।

বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিসান আলমের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে সিলেট বিভাগ।

১০ ছক্কায় মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকান জিসান আলম। আউট হওয়ার আগে ৫৩ বলে ১০০ রান করেন তিনি। জিসানকে ছাপিয়ে যাওয়ার আভাস দিয়ে ঢাকার রান তাড়ার ভীত গড়ে দেন আরিফুল হক। তবে ৬ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। ৪৬ বলে ৯৪ রান করেন আরিফুল।
তবে শেষটায় আলো কাড়লেন শুভাগত। ১৮ বলে ২ চার, ২ ছক্কায় করেন ৩১ রান।  পঞ্চম উইকেটে তার সঙ্গে ৬৩ রানের জুটিতে ২৩ বলে ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!