শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শেফিল্ডকে হারিয়ে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

১৯২৫ সালে লন্ডনের ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে কার্ডিফ সিটিকে হারিয়ে শিরোপা জিতেছিল শেফিল্ড ইউনাইটেড। গত দশ দশকে ওয়েম্বলিতে চারটি চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ মোট দশটি ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি শেফিল্ড। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শত বছর ধরে ভাঙতে না পারা ওয়েম্বলি দুর্গ ভেদ করার স্বপ্নে বিবর ছিল হামজারা।

ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত সবকিছু ছিল শেফিল্ডের পক্ষে। দলটির সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছিল শিরোপা উদযাপনের। তবে ম্যাচের ৭৬ মিনিটে এলিজার মায়েন্ডার গোলে শেফিল্ডের স্বপ্নে কিছুটা ভাটা পড়ে। এরপর অতিরিক্ত সময়ে টম ওয়াটসনের গোলে হামজাদের শিরোপা জয়ের স্বপ্ন ধরা দেয় দুঃস্বপ্ন হয়ে। শেফিল্ড হারে ২-১ গোলের ব্যবধানে।

তাতে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন শেষ হয় বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর। তার ক্লাব লেস্টার সিটির পর এবার শেফিল্ডও যোগ্যতা অর্জন করতে পারেনি প্রিমিয়ার লিগে খেলার।

তবে সান্ডারল্যান্ড জেতায় আগামী বছর প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলকে। ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন তিনি। যার কারণে আগামী মৌসুমে সান্ডারল্যান্ডের মূল দলে তাকে দেখার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শেফিল্ডকে হারিয়ে আট বছর পর আবারও প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে সান্ডারল্যান্ড। এর আগে প্রথমবারের মতো ২০১৭ সালে প্রিমিয়ার লিগে খেলার যোগত্য অর্জন করেছে সান্ডারল্যান্ড। সেবার প্রথম ছিল, এবার যা দ্বিতীয়। এছাড়াও প্লে অফ ফাইনাল জিতে ২০০ মিলিয়ন পাউন্ড পকেটে পুরেছে দলটি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!