শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে চাঁ দা বা জি র ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার সিলেট নগরীতে ফের ছিনতাইয়ের চেষ্টা, আতঙ্কিত নগরবাসী রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার

শেখ হাসিনাসহ অভিযুক্তদের রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে, আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে।

কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।’

জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবে। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে।

জনগণ ও রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নির্বাচন উপলক্ষ্যে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী,  ৪ হাজার কোস্ট গার্ড , ৮ হাজার র‍্যাব  এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!