রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শেখ সুজাত মিয়া, আনোয়ার হোসেন ও জয়নুল জাকেরীনকে বিএনপি থেকে বহিষ্কার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সুনামগঞ্জের দুইজন ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের শেখ সুজাত মিয়াকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সারা দেশের বিদ্রোহী প্রার্থীদের একযোগে বহিষ্কারের অংশ হিসেবে সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৪ আসনের দুই নেতার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যারা নির্বাচন থেকে সরে দাঁড়াননি, তাদের বিরুদ্ধেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বহিষ্কৃত সুনামগঞ্জের নেতারা হলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।

আনোয়ার হোসেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ও দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে একই অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।

গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!