বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে নির্যাতনের শিকার মাধবপুরের আকলিমার দেশে ফেরার আকুতি শুক্রবার সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী! হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হিরো আলম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী, মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো আইজিসহ পুলিশের শীর্ষ ৬ পদে পরিবর্তন আসছে, যে কোন সময় প্রজ্ঞাপন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন এমপি তাহসিনা রুশদীর লুনা রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন, কে কতটি আসন পাবেন

শুক্রবার সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মন্ত্রী হওয়ার পর আগামীকাল শুক্রবার প্রথমবারের পর সিলেট সফরে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের এই সংসদ সদস্য।

শুক্রবার ও শনিবার তিনি সিলেটে বিভিন্ন সরকারী ও দলী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। জানা যায়, শুক্রবার সকাল ৮ টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুম্মার নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন।

পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:) হতে হযরত শাহপরান (রহ:) মাজারের উদ্দেশ্যে যাত্রা হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারের উদ্দেশ্যে যাত্রা গাজী বুরহান উদ্দিন এর মাজারে জিয়ারত করবেন। দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান। ওই রাতেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!