শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক নাঈম মিয়া (২২) নিহত হয়েছেন।

নিহত নাঈম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের আব্দুল হান্নানের ছেলে। রোববার (২০ অক্টাবর) রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে নিশাপট গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক নাঈম। ফরিদপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।
এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক নাঈম ও মোটরসাইকেলে থাকা দুইজন গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন এবং অপর দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!