রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শাহপরান থানা সেচ্ছাসেবকদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল : ২৪ ঘন্টার আল্টিমেটাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল শাহপরান থানা কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত১ ঘটিকার সময় সিলেট শাহপরান মাজার গেইট তামাবিল সড়ক এলাকায় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।

এসময় উপস্থিত ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল ও সেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে, ত্যাগী ও দলের সাহসীদের দিয়ে কমিটি গঠনের দাবি করে আল্টিমেটাম দেন।

এসময় সাইফুল ইসলাম উজ্জল বলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের  সদস্য সচিব আফসর খান তাকে ১ লাখ টাকা দিলে কনিটির আহবায়ক বানিয়ে দিবেন বলেে জানান। উজ্জল এতে রাজি না হওয়াতে তাকে কমিটিতে রাখা হয় নি।

তিনি বলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যুবলীগের জাহাঙ্গীর আলমের মেজরটিলা বাসায় আড্ডা দিতেন। তিনি জাহাঙ্গীরের কথামতো কমিটিতে ছাত্রলীগ, যবলীগের কয়েকজনকে স্হান দেন।

তিনি বলেন, এই কমিটিতে দলের ত্যাগীদেরকে অমূল্যায়ন করা হয়েছে, দলের কর্মীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগ যুবলীগ নেতাদের দিয়ে গঠন হয়েছে কমিটি।

আমরা দীর্ঘদিন থেকেই রাজপথে আছি, আমরা আমাদের পক্ষ থেকে সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি ও সিলেটের বিএনপির সিনিয়র নেতাদের এই বিষয়টি অবগত করছি বিষয়টি দেখার জন্য, অন্যথায় আমরা আন্দোলন গড়ে তুলব।

এর আগে মঙ্গলবার (১৮মার্চ) রাত ১ টার দিকে ৬টি থানার সেচ্ছাসেবকদলের কমিটি ঘোষনা করা হয়। জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান স্বাক্ষরিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!