নিজস্ব প্রতিনিধি:- সিলেটের শাহপরাণ থানাধীন খাদিমনগরস্থ বিসিক শিল্পনগরী এলাকার মর্ডান গেইটের সামন থেকে পাচারকালে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ ১টি ট্রাক জব্দ করেছে পুলিশ।
এসময় ট্রাকে থাকা ড্রাইভার ও এক আরোহী ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে ৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে। পরে ট্রাক ও চিনি জব্দ করে থানা নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহপরান থানর পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টার্চায্য বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবারে বিসিক শিল্পনগরীর মর্ডান গেইটে পুলিশি তল্লাশী চলাকালে শহরের দিকে আসা একটি ট্রাক পুলিশের চেকপোষ্ট দেখতে পেয়ে রাস্তার পাশে ট্রাক থামিয়ে ড্রাইভারসহ আরোহী পালিয়ে যায়।
এসময় ট্রাকটির পিছনে ত্রিপল দিয়ে মোড়ানো ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মুল্য ছয় লক্ষ সতের হাজার চারশত টাকা। জব্দকৃত ট্রাকটির নাম্বার সিলেট-মেট্রো- ১১-০১৫৯৷ উক্ত ঘটনায় শাহপরাণ (রহ:) থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।