বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শাহজালাল উপশহর থেকে ২ মা দ ক ব্যবসায়ী আ ট ক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরান (রহঃ) থানার পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এসআই (নিঃ) খন্দকার জাফর ইমামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স শাহপরান (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর ব্লক-এ, রোড নং-০২, বাসা নং-০৬-এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ১। হেলিম আহমদ (৪০), পিতা: মৃত ইলিয়াছ মিয়া, স্থায়ী ঠিকানা: নবারুন-৬৪, সোনারপাড়া, শিবগঞ্জ, শাহপরান (রহঃ) থানা, সিলেট। বর্তমান ঠিকানা: নবারুন-২০২, সোনারপাড়া, শিবগঞ্জ, শাহপরান (রহঃ) থানা, সিলেট। ২। বাবলু (৫২), পিতা: মৃত ময়না মিয়া, স্থায়ী ঠিকানা: গোলাপবাগ, শাহপরান (রহঃ) থানা, সিলেট। বর্তমান ঠিকানা: ব্লক-এ, রোড নং-০৭, বাসা নং-০৪, শাহপরান (রহঃ) থানা, সিলেট।

এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!