মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

শাল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতার ছু-রি-কা-ঘা-তে আ হ ত শিক্ষানবিশ আইনজীবী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় অনুপম তালুকদার জিকু নামের এক যুবককে ছুরিকাঘাত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার। অনুপম তালুকদার জিকু সুনামগঞ্জ জজ কোর্টের একজন শিক্ষানবিশ আইনজীবী। গতকাল সন্ধ্যা সাতটায় শাল্লা সদরস্হ ডুমরা আখড়া মার্কেটের সামনে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় শাল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার এস আই মো: জাকির হোসেন। মামলা সূত্রে জানা গেছে, সন্ধার দিকে অনুপম তালুকদার ডুমরা তার বাসভবন থেকে বের হয়ে আখড়া মার্কেটের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে অনুপম তালুকদার জিকুকে পথরোধ করেন বিবাদী অজয় তালুকদার। জিকু মামলাতে উল্লেখ করেন, হঠাৎই অজয় তালুকদার তার কাছে (জিকু) বিশ হাজার টাকা চাঁদা দাবি করে উঠে। কেন?

এই চাঁদা দিতে হবে এমন প্রশ্ন করতেই অজয় তালুকদার ক্ষেপে গিয়ে ছুরি কয়েকবার আঘাত করলে গুরুতর আহত হয় অনুপম তালুকদার জিকু। শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কতব্যরত চিকিৎসক জিকুকে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুমন বিশ্বাস জানান, গতকাল সন্ধায় রক্তাক্ত অবস্থায় অনুপম তালুকদার জিকু নামের একজন রোগীকে হাসপাতালে নিয়ে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে সিলেটে রেফার্ড করেছি। অভিযুক্ত অজয় তালুকদার বলেন, সে আমার আত্মীয় হয়। একটি বিষয়ে কথা কাটাকাটির মধ্যে দুজনের মধ্যে দস্তা দস্তী হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!