মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে। আমরাও আশা করছি শিগগিরই শাকসু নির্বাচন হবে।

তবে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন। যদি তারা সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটায়, তাহলে ক্ষতি হবে। আমরা চাই তারা লেখাপড়ার পাশাপাশি উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করুক। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পাবে, যারা প্রশাসনের কাছে তাদের দাবি জানাতে পারবে।’

কবে নির্বাচন হবে এ বিষয়ে উপাচার্য জানান, ক্যাম্পাসে বর্তমানে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, যা অক্টোবরের ১৫ তারিখের দিকে শেষ হবে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজও সম্পন্ন হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!