শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচি, মতবিনিময় সভা এবং নদী ভাঙন এলাকা পরিদর্শন করবেন।

শনিবার সকাল ৮:৪৫ মিনিটে সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট সদস্যদের সাথে মতবিনিময়। সকাল ৯:৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা। সকাল ১১টায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি-কে সাথে নিয়ে সিলেটের নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করবেন।

দুপুর ২টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নিজ বাসভবনে মতবিনিময়। বিকাল ৩:৩০ মিনিটে সিলেট সদর উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

বিকাল ৪:৪৫ মিনিটে সিলেট সদর উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ। সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগদান। সফর শেষে ঐদিন রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে মন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!