বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে নগরীর কুমারপাড়াস্থ জামিয়াতুল কুরআন আল-মাদানীয়া মাদরাসায় শিক্ষার্র্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট গৌতম বণিক, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, হলিসিটির সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ডাইরেক্টর রেজাউল হক, লায়ন আফছার উদ্দিন আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মানবতার সেবা শুধু একটি মহৎ কাজ নয়, এটি ইবাদতের সমান মর্যাদাসম্পন্ন। যাদের সামর্থ্য আছে, তাদের উচিত বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যা একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!