বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

লাক্কাতুরা থেকে ৯৭০ গুলিসহ বিদেশি এয়ারগান উ দ্ধা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীর চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ গুলিসহ একটি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন গলফ ক্লাবের পাশের একটি গোরস্তান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ারগান ও ৯৭০টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩০ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো আইনগত প্রক্রিয়ায় এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা জানতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!