সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

রিমান্ড শেষে মুনতাহা হত্যা মামলার আসামীরা কারাগারে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দেশের চাঞ্চল্যকর কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যাকাণ্ডে জড়িত ও গ্রেফতার হওয়া চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে কানাইঘাট থানা থেকে আদালতে তোলা হয়েছে। পরে আবারও তাদের পাঠানো হয়েছে কারাগারে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে আসামিদের সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে তোলা হয়।

আসামিরা হলেন কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

পাঁচ দিনের রিমান্ড শেষে প্রথম আসামি মার্জিয়া পুলিশের কাছে দোষ স্বীকার করলে পুলিশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার উদ্দেশ্যে আদালতে তোলা হলেও জবানবন্দি দেননি তিনি। পরে চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা যায়, মার্জিয়া হত্যার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আদালতে তোলা হলেও মার্জিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। তাই আপাতত এই চার আসামিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার সাতদিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ। মরদেহ কাঁদামাটিতে চাপা থাকায় গেলে পঁচে মাথার খুলি বেরিয়ে গেয়ে ছিল।

১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ ৯ নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!