শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

রায়েরবাজারে ১২৭ শহীদের গণকবর শনাক্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গণঅভ্যুত্থানে শহীদ ১২৭ জনের গণকবর ঢাকার রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে তিনি তা জানিয়েছেন।

সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। যে গণহত্যা চালিয়েছে, তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ডিএনএ টেস্টসহ আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি করতে অন্তবর্তী সরকারের প্রতি দাবি তোলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে স্বীকৃতি দিচ্ছে না। মুজিববাদকে ধারণ করছে। এখনও বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দলগুলো জনআকাঙ্খাকে সম্মান করবে।
রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও এ সময় অভিযোগ করেন রিফাত রশীদ।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!