সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা এক হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বিগত ১৭ বছরে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে আহ্বান করা হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!