মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প রাজনগরে তারেক হ ত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রে ফ তা র ড. মো. দিদার চৌধুরী হলেন মাউশি সিলেট অঞ্চলের পরিচালক সিলেটের জৈন্তাপুরে পাথর ক্রাশিংয়ের দায়ে ২ মিলকে জরিমানা বিশ্বনাথে ঝোপ থেকে নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ সিসিকে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক ভোগান্তি চরমে, নতুন প্রশাসকের ৬ অগ্রাধিকার

রাজনগরে এসিল্যান্ডের গাড়ি চাপায় কলেজ কর্মচারী নি হ ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে এসিল্যান্ডের গাড়ি চাপায় আশিষ কুমার দাস বিনয় (৫৫) নামে মদনমোহন কলেজের এক অফিস সহকারী নিহত হয়েছেন। বুধবার সকালে রাজনগর- ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় দুর্ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।

নিহত আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতুষ দাসের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি আশিষ কুমারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, বুধবার সকালে এসিল্যান্ড সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ট্রেনে উঠতে যাচ্ছিলেন।

কিন্তু সময়মতো ট্রেনে উঠতে না পারায় সরকারি গাড়ি নিয়ে দ্রুতগতিতে শ্রীমঙ্গল স্টেশনের পথে রওনা দেন। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজনগর থানাপুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে। গাড়িচালক আলবাব হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে জানতে ছাতক উপজেলা সহকারী কমিশনারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনো মামলা করেনি। মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!