রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

রমজানকে স্বাগত জানিয়ে সিলেটে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ও পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ  সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুময়া নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত স্বাগত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, প্রতিদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ছিনতাই, লুটপাট, হানাহানি অরাজকতা সব অপরাধ চরম আকার ধারণ করেছে।

দ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আজ দেশে জননিরাপত্তা হুমকির মুখে। মানুষ আতঙ্কিত হয়ে আছে। তাই অর্ন্তবর্তীকালীন সরকারকে যথাসময়ে নির্বাচনের দেওয়ার আহবান জানান।

স্বাগত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন সিলেট জেলার সাবেক সভাপতি নজির আহমদ, সাবেক সদস্য আব্দুল করিম, মহানগর সদস্য ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলা সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ফজলুল হক, মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি মাওলানা বদরুল হক, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কে. এম শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুর্শেদ আহমদ সহ জেলা, মহানগর ও থানার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!