রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

যৌথ কর্মসূচি ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সারা দেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী নিম্নোক্তভাবে জেলা ও মহানগর-ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ অক্টোবর) এক যৌথ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচি হচ্ছে- ১৪ ও অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ খুলনা মহানগর ও জেলা রংপুর মহানগর ও জেলা, কুমিল্লা মহানগর ও উত্তর জেলা।

১৬ ও ১৭ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ বাগেরহাট, লালমনিরহাট ও কুমিল্লা দক্ষিণ জেলা।

১৮ ও ১৯ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ সাতক্ষীরা,কুড়িগ্রাম ও ব্রাহ্মনবাড়িয়া জেলা।

২০ ও ২১ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ যশোর, নীলফামারী ও সৈয়দপুর জেলা, চাঁদপুর জেলা।

২৪ ও ২৫ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলা। ২৯ ও ৩০ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ মাগুরা, ঠাকুরগাও, রাজশাহী মহানগর ও জেলা ৩১ অক্টোবর ও ১ নভেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ ঝিনাইদহ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।

২ ও ৩ নভেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ চুয়াডাঙ্গা, দিনাজপুর ও নওগাঁ জেলা। ৪ ও ৫ নভেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ কুষ্টিয়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!